1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

রাকসু নির্বাচনের সময় ঘনিয়ে আসছে, বাড়ছে প্রচারণার নতুন কৌশল

  • প্রকাশিত : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে নতুন কৌশলে প্রচার প্রচারণায় ততই ব্যস্ততা বাড়ছে প্রার্থীদের।

বুধবার (৮ অক্টোরব) সকালে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট থেকে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেন অনেক প্রার্থী। এরমধ্যে ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের ভিপি প্রার্থী শেখ নুরু উদ্দিন আবীর, ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ প্রচার প্রচারণা করেন। এ সময় সাধারণ শিক্ষার্থীদের দ্বারে দ্বারে গিয়ে নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট চান তারা। স্বতন্ত্র প্রার্থীরাও পিছিয়ে নেই প্রচার-প্রচারণায়।

নানা কৌশলে তারাও চালিয়ে যাচ্ছেন প্রচারণা। অবাক সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের আশা সব প্রার্থীর। ভোটাররা চান শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হোক।


আগামী ১৬ই অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাকসু নির্বাচন। মোট ভোটার ২৮ হাজার ৯০১ জন। আটটি একাডেমিক ভবনের ১৭টি কেন্দ্রে ৯৯০ টি বুথ থাকবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

শেয়ার করুন...

অন্যান্য...