1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

সামুদ্রিক রোবোটিক্সে যৌথ উদ্যোগ: বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি ও ডুবোটেকের নতুন অধ্যায়

  • প্রকাশিত : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

মাহবুবুর রহমান, বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি প্রতিনিধি:

বাংলাদেশের সামুদ্রিক প্রযুক্তি খাতে উদ্ভাবন ও গবেষণার নতুন যুগের সূচনা করল বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি (BMU) এবং দেশীয় রোবোটিক্স প্রতিষ্ঠান ডুবোটেক ডিজিটাল লিমিটেড। মঙ্গলবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে এই পার্টনারশিপের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেভাল আর্কিটেকচার অ্যান্ড অফশোর ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক কমান্ডার মোহাম্মদ ইরফান মাহদী, ডুবোটেকের সিইও মোঃ নাঈম হোসেন সৈকত এবং সিওও মোঃ মাহফুজুল হক।

এই চুক্তির মাধ্যমে উভয় প্রতিষ্ঠান রিমোটলি অপারেটেড ভেহিকল (ROV), স্বয়ংক্রিয় রোবোটিক সিস্টেম এবং বুদ্ধিমত্তা-ভিত্তিক সামুদ্রিক প্রযুক্তি উন্নয়নে একসাথে কাজ করবে। এর মূল উদ্দেশ্য বাংলাদেশের ব্লু ইকোনমিকে প্রযুক্তিনির্ভর ও টেকসই ভিত্তিতে শক্তিশালী করা। দেশের একমাত্র সরকারি মেরিটাইম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে BMU দক্ষ মানবসম্পদ তৈরির পাশাপাশি গবেষণা ও নীতি সহায়তায় অগ্রণী ভূমিকা পালন করছে। বিশ্ববিদ্যালয়টি ইতোমধ্যেই দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সামুদ্রিক শিল্পের প্রযুক্তিগত রূপান্তরে একাধিক সহযোগিতামূলক প্রকল্পে যুক্ত রয়েছে।

শেয়ার করুন...

অন্যান্য...