1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিজস্ব পদ্ধতিতে, তারিখ নিয়ে সিদ্ধান্ত এ সপ্তাহেই

  • প্রকাশিত : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

মো. ফাহাদ হোসেন সাজিদ:

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময় ও তারিখ এখনও নির্ধারণ করা হয়নি। তবে এ বছরও নিজস্ব পদ্ধতিতেই পরীক্ষা নিতে চান বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনর রশীদ খান। ফেব্রুয়ারিতে নির্বাচনের কারণে এ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়ও এগিয়ে আসতে পারে।

মঙ্গলবার (৭ অক্টোবর) অধ্যাপক ড. মো. হারুনর রশীদ খান বলেন, ‘আমরা এখনও পরীক্ষার তারিখ নির্ধারণ করিনি। ফেব্রুয়ারিতে যেহেতু রমজান ও নির্বাচন হবার সম্ভাবনা আছে, তাই আশা করা যায় পরীক্ষা কিছুটা এগিয়ে আসতে পারে। পরিক্ষার তারিখের বিষয়ে এ সপ্তাহের মধ্যেই সিদ্ধান্ত আসতে পারে।’

তিনি আরও বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের যেহেতু টার্ম সিস্টেম ফলো করে, যা অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে আলাদা। জিএসটি সিস্টেমে থাকলে আমাদের সেশন জটের মধ্যে পড়তে হয়। তাই ইউজিসি ও অন্য বিশ্ববিদ্যালয়ের প্রেশার থাকলেও আমরা চাই, আমাদের নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা নিতে।’

উল্লেখ্য, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে আগের শিক্ষাবর্ষে খুলনা বিশ্ববিদ্যালয় জিএসটি থেকে বেরিয়ে এসে নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা নেয়। এতে এমসিকিউ ও লিখিত দুই ধরনের অংশ থাকে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় তিনটি (খুলনা, ঢাকা ও রাজশাহী) বিভাগীয় শহরে। ১ হাজার ১১০ টি সিটের বিপরীতে এ, বি ও সি ইউনিট মিলিয়ে রেকর্ড সংখ্যক ১ লাখ ৭ হাজার ৬৮৫টি আবেদন পড়েছিল।

শেয়ার করুন...

অন্যান্য...