1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

মেডিকেল ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর, এমসিকিউ পরীক্ষা পদ্ধতি অপরিবর্তিত থাকছে

  • প্রকাশিত : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

চলতি বছরের মেডিকেল ভর্তি পরীক্ষায় লিখিত অংশ যুক্ত করার পরিকল্পনা থাকলেও এবার তা আর থাকছে না। আগের মতোই এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, ফল প্রকাশে বিলম্ব ও মূল্যায়নের জটিলতা এড়াতে লিখিত অংশ বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমএন্ডডিসি) এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের দুটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় লিখিত অংশ যুক্ত করার বিষয়ে আলোচনা হয়েছিল। বিষয়টি নিয়ে অন্তত ১৫ বার সভা করা হয়েছে। তবে এ প্রস্তাব নিয়ে আপত্তি ওঠে বিভিন্ন মহলে। ভর্তি পরীক্ষার ফল প্রকাশে বিলম্ব হওয়া নিয়ে আশঙ্কা দেখা দেওয়ায় শেষ পর্যন্ত এমসিকিউ পদ্ধতিতেই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

শেয়ার করুন...

অন্যান্য...