1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

ভারতীয় আগ্রাসন ও স্বৈরাচার উৎখাত আন্দোলনের প্রথম শহীদ আবরার ফাহাদ

  • প্রকাশিত : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, আবরার ফাহাদ ছিলেন দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অনুপ্রেরণা। তিনি শহীদ হয়েছেন এবং পেছনে রেখে গেছেন স্বৈরাচারবিরোধী আন্দোলনের নতুন একটি ধাঁচ। তিনি ছিলেন ভারতীয় আগ্রাসনবাদী ও এদেশীয় স্বৈরাচার উৎখাত আন্দোলনের প্রথম শহীদ। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লিখতে গিয়েই সেদিন শহীদ হন আবরার।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আয়োজিত দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি।

ইবি উপাচার্য বলেন, ‘আবরার ফাহাদ শুধু একটি নাম নয়, তিনি ছিলেন আমাদের আগ্রাসনবিরোধী লড়াইয়ের পথে অগ্রসৈনিক। পরবর্তী লড়াইগুলোতে আবরারের আত্মত্যাগ আমাদের অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। তার মৃত্যু জুলাই-আগস্ট বিপ্লবের পূর্ব-সূচনা হিসেবে কাজ করেছিল। আবরার ফাহাদকে স্মরণ করেই এদেশের তরুণ-যুবকেরা উজ্জীবিত হয়েছিলেন। জুলাই-আগস্টের অভ্যুত্থানে আমাদের যুবকরা প্রাণ ঢেলে দিয়েছিলেন এবং আমরা ভারতীয় আগ্রাসনের এদেশীয় প্রধান খুঁটি শেখ হাসিনাকে উৎখাত করতে সক্ষম হয়েছিলাম।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবাইদুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান, থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ. ব. ম. সিদ্দিকুর রহমান আশ্রাফীসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক-কর্মকর্তা, ছাত্র সংগঠনের নেতা-কর্মী এবং সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

শেয়ার করুন...

অন্যান্য...