1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

পূজার ছুটি শেষে মেরিটাইম ইউনিভার্সিটিতে নতুন সেমিস্টার, প্রথম সপ্তাহ অনলাইনে ক্লাস

  • প্রকাশিত : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

মাহবুবুর রহমান, বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি প্রতিনিধি:

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে দুর্গাপূজার ছুটি শেষে শুরু হচ্ছে নতুন সেমিস্টারের শিক্ষাকার্যক্রম। বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভাপতি কমডোর মো. নিয়ামুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়েছে, স্নাতক পর্যায়ের ক্লাস শুরু হবে ১২ অক্টোবর ২০২৫ থেকে এবং স্নাতকোত্তর পর্যায়ের ক্লাস ১৯ অক্টোবর ২০২৫ থেকে।

নতুন সেমিস্টারের প্রথম সপ্তাহে সব থিউরি বা তাত্ত্বিক ক্লাস অনলাইনে অনুষ্ঠিত হবে। তবে যেসব প্রোগ্রামে ল্যাবরেটরি বা ব্যবহারিক কাজ রয়েছে, সেগুলো সরাসরি ক্যাম্পাসে সম্পন্ন করতে হবে। এজন্য সংশ্লিষ্ট বিভাগগুলোকে ক্লাস রুটিনে প্রয়োজনীয় সমন্বয় করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানান, শিক্ষার্থীদের সুবিধা এবং পাঠদানে ধারাবাহিকতা বজায় রাখতে এই সাময়িক অনলাইন ব্যবস্থার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম সপ্তাহ শেষে নির্ধারিত সূচি অনুযায়ী স্বাভাবিক ক্লাস কার্যক্রম পরিচালিত হবে।

শেয়ার করুন...

অন্যান্য...