1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

বজ্রপাতে না ফেরার দেশে নজরুল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী রাশেদুল

  • প্রকাশিত : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

মাহমুদা আক্তার নাঈমা, জাককানইবি প্রতিনিধি:

বজ্রপাতে না ফেরার দেশে পাড়ি জমালেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী রাশেদুল ইসলাম। তিনি ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

রবিবার (৫ অক্টোবর ২০২৫) দুপুর ২টার দিকে কুমিল্লার হোমনা উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের ভবানীপুর ঘাটে এ ঘটনা ঘটে।
এসময় রাশেদুল ইসলাম ছাড়াও বজ্রপাতে আরও দুইজন নিহত হন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতরা উজানচর-ভবানীপুর নৌকাঘাটে পারাপারের জন্য অপেক্ষা করছিলেন। সে সময় আকস্মিকভাবে বজ্রপাত হলে তারা ঘটনাস্থলেই মারা যান।

এযাবৎ প্রাপ্ত তথ্যমতে, অন্য দুইজন নিহত নারী হোমনা উপজেলার নালা দক্ষিণ গ্রামের বাসিন্দা। রাশেদুলের বাড়ি একই উপজেলার দুলালপুর ইউনিয়নের পাথালিয়াকান্দি গ্রামে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, রাশেদুল ছিলেন মেধাবী ও ভ্রমণপ্রেমী শিক্ষার্থী। পাশাপাশি তিনি কুমিল্লা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত বছরের শীতকালীন ছুটিতে তিনি বিদ্রোহী হল থেকে হেঁটে ১৩ দিনে টেকনাফ পৌঁছান, যা সহপাঠীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

বজ্রপাতের কবলে পড়ে শিক্ষার্থীর এই মৃত্যুতে রাশেদুলের পরিবারসহ সহপাঠী ও শিক্ষকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন...

অন্যান্য...