1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

সাধনপুর পল্লী উন্নয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষা সহায়তা ও সংবর্ধনা অনুষ্ঠান

  • প্রকাশিত : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

কে. এম. মুরাদ:

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর পল্লী উন্নয়ন উচ্চ বিদ্যালয়ে শনিবার (৪ অক্টোবর) সকালে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য অনুষ্ঠান। এ আয়োজনে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়তা চেক বিতরণ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি চৌধুরী মিয়া মুহাম্মদ আশেক-এলাহী সোহেল। প্রধান অতিথি ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, ঢাকা-এর উপ-পরিচালক মুহাম্মদ শহীদুল হক চৌধুরী। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আশরাফ খান এবং শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষক সমিতি বাঁশখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। গুণীজনদের ক্রেস্ট প্রদান ও মানপত্র পাঠ করেন সহকারী শিক্ষক এহছানুল হক।

প্রধান অতিথির বক্তব্যে শহীদুল হক চৌধুরী বলেন, শিক্ষায় বিনিয়োগই সবচেয়ে বড় বিনিয়োগ। বিদ্যালয় কেবল পাঠদানের স্থান নয়, এটি জাতি গঠনের মূলভিত্তি। তিনি আরও আশ্বাস দেন, সাধনপুর পল্লী উন্নয়ন উচ্চ বিদ্যালয়ে একটি নতুন ভবন নির্মাণ করা হবে এবং পাশাপাশি বাউন্ডারি ওয়াল ও প্রয়োজনীয় ফার্নিচারের ব্যবস্থা করতে সহযোগিতা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসাইন, ডাক্তার মুহাম্মদ মহিব্বুল্লাহ, অধ্যাপক সাগর মল্লিক ও সাবেক প্রধান শিক্ষক খোকন চক্রবর্তী। এ সময় অবসরপ্রাপ্ত শিক্ষক খোকন চক্রবর্তী ও সায়ফুর রহমান আবেগঘন অনুভূতি প্রকাশ করেন।

সভাপতির বক্তব্যে চৌধুরী মিয়া মুহাম্মদ আশেক-এলাহী সোহেল বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্ব আরোপ করেন। পরে হেড মাওলানা মুফিজুর রহমানের দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয় এবং মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

শেয়ার করুন...

অন্যান্য...