1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

বন্ধ ক্যাম্পাসে ক্ষুদার্ত কুকুরের পাশে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল

  • প্রকাশিত : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাস দূর্গাপুজোর বন্ধ থাকায় ভেতরে অবস্থানরত ক্ষুধার্ত কুকুরদের খাবারের ব্যবস্থা করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

এই উদ্যোগের মূল উদ্যোক্তা ছিলেন জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ। গত ২৫ সেপ্টেম্বর থেকে তার উদ্যোগে নেতাকর্মীরা দ্রুত সংগঠিত হয়ে ক্যাম্পাসের কুকুরদের জন্য খাবারের ব্যবস্থা করেন।

এসময় আরিফুল ইসলাম আরিফ বলেন, “কুকুর অবলা প্রাণী, ক্যাম্পাসে তারা সব সময় অবস্থান করে। কিন্তু ক্যাম্পাস বন্ধ থাকায় ক্যাফেটেরিয়া বন্ধ, ভেতরে কোনো প্রোগ্রামও নেই। ফলে কুকুরগুলো খাবারের সংকটে পড়ে। বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা দ্রুত কিছু খাবারের ব্যবস্থা করি। ছাত্রদল মানবিক ও সাম্যের রাজনীতিতে বিশ্বাসী।”

এসময় উপস্থিত ছিলেন জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ান, আহ্বায়ক সদস্য রাহাত হাসান, মাসফিকুল ইসলাম রাইন, সাইফুল ইসলাম রাফিদ, আতাউল্লাহ আহাদ, আশরাফুল ইসলামসহ আরো অনেকে।

ক্যাম্পাসের অনেক শিক্ষার্থী বিষয়টিকে মানবিক উদ্যোগ হিসেবে দেখছেন। তাদের মতে, প্রাণীদের জন্য এমন কাজ সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে এবং অন্যদেরও উদ্বুদ্ধ করবে। একইসঙ্গে তারা আশা প্রকাশ করেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন মানবিক কর্মকাণ্ডে আরও এগিয়ে আসবে।

শেয়ার করুন...

অন্যান্য...