1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম :
জাককানইবিতে গুচ্ছ ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় মেয়র পদপ্রার্থী আবু রেজা সিদ্দিকী ইমন কে সম্মাননা প্রদান যবিপ্রবিতে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগে উপাচার্য বরাবর স্মারক লিপি জাবিপ্রবিতে টাঙ্গাইল জেলা শিক্ষার্থী কল্যাণ সমিতির নেতৃত্বে দুর্জয় ও আকাশ বার্ধক্যের প্যাডেলে জীবনের ভার জরুরি রক্ষণাবেক্ষণ কাজেও নিয়মের বেড়াজালে স্থবিরতা, সংশ্লিষ্টদের তাগিদ নিয়ে প্রশ্ন শিক্ষার্থীদের উদ্বোধনের দুই মাস পরও বন্ধ নোবিপ্রবি ক্যাফেটেরিয়া, ভোগান্তিতে শিক্ষার্থীরা জ্বালানি সংকটে বিঘ্নিত নোবিপ্রবির পরিবহন সেবা, শিক্ষার্থীদের চরম ভোগান্তি টেকসই অবকাঠামো গড়ায় নির্মাণ কেমিক্যালের উদ্ভাবন: AUST-এ ‘একাত্মতার অনুরণন’ সেমিনার জাবিপ্রবিতে গুচ্ছ বি-ইউনিট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, উপস্থিতি ৮৫.৬২%

খুলনা বিশ্ববিদ্যালয়ের প্ল্যানএক্স ক্লাবের নেতৃত্বে জুবায়ের ও মুসান্না

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) আরবান এন্ড রুরাল প্ল্যানিং (ইউআরপি) ডিসিপ্লিনের উদ্যোগে “প্ল্যানএক্স” নামক নতুন ক্লাব গঠিত হয়েছে। ২৯ সেপ্টেম্বর (সোমবার) এ ক্লাব পরিচালনার জন্য আনুষ্ঠানিকভাবে কমিটি গঠন করা হয়েছে। ক্লাবের অ্যাড-হক কমিটির কনভেনার এবং সদস্য সচিব নিযুক্ত হয়েছেন ইউআরপি ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহবুব আলম জুবায়ের ও উসামা মুসান্না চৌধুরী।

এছাড়াও কমিটির যৌথ কনভেনার হিসেবে মো. দিহান খান, কোষাধ্যক্ষ আবরার মুহতাসিম পাঠান এবং প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে আছেন মাহবুবুর রহমান আকাশ, কাজী তাসনিম সিদ্দিকা, মিথিলা ফারজানা, ঐশী জ্যোতি সরকার, এবং আবু তালহা মোহাম্মদ আশেক।

এ ক্লাবের লক্ষ্য হলো একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের বাস্তবমুখী অভিজ্ঞতা অর্জনের সুযোগ সৃষ্টি করা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং জাতীয় ও বৈশ্বিক পরিসরে পরিকল্পনায় শিক্ষার্থীদের কার্যকর উপস্থিতি নিশ্চিত করা।

তাছাড়া এ ক্লাবের উদ্দেশ্য হলো: প্ল্যানএক্স হবে একটি ভবিষ্যৎমুখী ও সৃজনশীল প্ল্যাটফর্ম, যেখানে পরিকল্পনা শিক্ষার্থীরা জ্ঞান, দক্ষতা ও নেতৃত্বের সমন্বয়ে প্রস্তুত হবে। উদ্দেশ্যসমূহ আধুনিক পরিকল্পনা কৌশল, গবেষণা ও নীতি প্রস্তুতি বিষয়ে প্রশিক্ষণ আয়োজন, টেকসই নগর, গ্রামীণ ও আঞ্চলিক উন্নয়ন বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও প্রচার কার্যক্রম পরিচালনা, জি আইএস, রিমোট সেন্সিং, কৃত্রিম বুদ্ধিদ্ধিমত্তা ও তথ্য বিশ্লেষণ প্রযুক্তির ব্যবহার উৎসাহিত করা। গবেষণা, প্রকাশনা এবং জাতীয় ও আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণে শিক্ষার্থীদের সহায়তা প্রদান, আন্তঃবিভাগীয় সহযোগিতা ও অ্যালামনাই সংযোগ জোরদার করা, এবং খেলাধুলা, সংস্কৃতি ও মানসিক সুস্থতা-সংক্রান্ত কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করা।

তাছাড়াও ক্লাবের কার্যক্রমে সুষ্ট পরিচালনার জন্য প্ল্যানএক্স পাঁচটি বিশেষায়িত উইং-এর মাধ্যমে কাজ করবে: জিআইএস ও রিমোট সেন্সিং, কৃত্রিম বদ্ধিুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তি, মিডিয়া ও যোগাযোগ, আন্তর্জাতিক সম্পর্ক, এবং খেলাধুলা ও সুস্থতা।

বর্তমান কমিটি ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করবে। পরবর্তীতে নিয়মিত নির্বাহী কমিটি গঠন করা হবে।

শেয়ার করুন...

অন্যান্য...