1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

নজরুল বিশ্ববিদ্যালয় এবং চীনের ‘ফার্স্ট ইন্সটিটিউট অব ওশানোগ্রাফী’ এর সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর

  • প্রকাশিত : বুধবার, ১ অক্টোবর, ২০২৫

মাহমুদা আক্তার নাঈমা, জাককানইবি প্রতিনিধি।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (নজরুল বিশ্ববিদ্যালয়) এবং চীনের ফার্স্ট ইন্সটিটিউট অব ওশানোগ্রাফী (FIO), মিনিস্ট্রি অব ন্যাচারাল রিসোর্সেস, চীনের মাঝে স্বাক্ষরিত হলো এক সমঝোতা স্মারক (MoU)।ফলস্বরূপ,এই দুইদেশের দুই শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে একাডেমিক ও বৈজ্ঞানিক সহযোগিতার নতুন দিক উন্মোচিত হলো।

সোমবার (২৯ সেপ্টেম্বর ২০২৫) চীনের চিংডাও শহরে অবস্থিত এফআইও’র প্রশাসনিক ভবনে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এসময় নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল অনুষ্ঠানে অংশগ্রহণ করে।

উক্ত অনুষ্ঠানে এফআইও’র পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির পরিচালক প্রফেসর ড. লি লি এবং জাককানইবি’র পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো. মিজানুর রহমান।চুক্তিতে প্রতিস্বাক্ষর করেন জাককানইবি’র উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম ও এফআইও’র মহাপরিচালক প্রফেসর ড. টিগাং লি।

অনুষ্ঠানে যৌথ গবেষণা সম্ভাবনা বিষয়ে তথ্য উপস্থাপন করেন জাককানইবি’র পরিবেশ বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রফেসর ড. আশরাফ আলী সিদ্দিকী এবং এফআইও’র মেরিন জিওলজি ল্যাবের গবেষক ড. শিন শান।দুই প্রতিষ্ঠানের পরিচিতি তুলে ধরেন প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, প্রফেসর ড. মো. মিজানুর রহমান ও প্রফেসর ড. লি লি।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এফআইও’র প্রফেসর ড. ইয়ানগুয়াং লিউ, প্রফেসর ড. শেফা শি, প্রফেসর ড. শিলিই জাংসহ বিভিন্ন গবেষক উপস্থিত ছিলেন। এরপর উভয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে কপি বিনিময় করা হয় এবং পরে অতিথিদের মধ্যে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠান সমাপনীতে জাককানইবি’র প্রতিনিধিদের এফআইও’র মহাপরিচালক প্রফেসর টিগাং লি প্রতিষ্ঠানটির চায়না ওশান স্যাম্পল রিপোজিটরি ও গবেষণাগার পরিদর্শন করান। এ সময় তিনি বাস্তব গবেষণালব্ধ ফলাফল সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

উল্লেখ্য,উক্ত চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে বাংলাদেশ ও চীনের এ দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও গবেষকরা যৌথ গবেষণা, গবেষণা অনুদান, ফেলোশিপ এবং ভিজিটিং স্কলারশিপ প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ পাবেন।

শেয়ার করুন...

অন্যান্য...