1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

নজরুল বিশ্ববিদ্যালয়ের সাথে চীনা গবেষণা প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

  • প্রকাশিত : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

মাহমুদা আক্তার নাঈমা, জাককানইবি প্রতিনিধি।

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাথে চীনের গবেষণা প্রতিষ্ঠান সাউথ চায়না সি ইনস্টিটিউট অব ওশেনোলজির (SCSIO)একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) চীনের ঐ প্রতিষ্ঠানে নজরুল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

জানা গেছে, এই চুক্তির মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে একাডেমিক সহযোগিতা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং যৌথ গবেষণা কার্যক্রম আরও গতিশীল হবে।

এসময় চীনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্বাক্ষর করেন ইনস্টিটিউটটির ডেপুটি ডিরেক্টর জেনারেল অধ্যাপক ড. চিয়াং লিন এবং নজরুল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মিজানুর রহমান।

উক্ত স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদিন সিদ্দিকী এবং ইএসই বিভাগের অধ্যাপক ড. আশরাফ আলী সিদ্দিকী। চীনের সাউথ চায়না সি ইনস্টিটিউট অব ওশানোলজির পক্ষ থেকে উপস্থিত ছিলেন অধ্যাপক চিয়াং লিন, অধ্যাপক জিয়ানওয়েই চি ও অধ্যাপক চুয়ানসিও লুও।

এই সমঝোতা স্মারক বাংলাদেশ ও চীনের মধ্যে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করবে। পাশাপাশি জ্ঞান বিনিময়ের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

উল্লেখ্য, সাধারণ শিক্ষার্থীরাও বিষয়টাকে ইতিবাচক দৃষ্টিতে দেখছে।

শেয়ার করুন...

অন্যান্য...