1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

মাভাবিপ্রবিতে ধামরাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটির নেতৃত্বে কাশেম-বৃষ্টি

  • প্রকাশিত : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

ইসরাত জাহান, মাভাবিপ্রবি প্রতিনিধি :

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ধামরাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এক বছর মেয়াদি এই কমিটি সম্প্রতি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন রসায়ন বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী মোহাম্মদ আবুল কাশেম এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এফটিএনএস বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী ফারজানা হক বৃষ্টি।

অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন সাংগঠনিক সম্পাদক শিপন আহমেদ শুভ, অর্থ সম্পাদক মো. তানভীর হোসেন, উপ-অর্থ সম্পাদক শাহরিয়ার আকাশ, দপ্তর সম্পাদক: সোহান শাহ, উপ-দপ্তর সম্পাদক মারিয়া খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক শিমুল দাস শুভ, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক‌ মো. জাহিদুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক সাবা, শিক্ষা বিষয়ক সম্পাদক কারিনা, তথ্যপ্রযুক্তি সম্পাদক রিয়াজুল ইসলাম, সিনিয়র সদস্য হিসেবে রয়েছেন হাফিজ আল আসাদ, আনিকা ইসলাম লোপা, মো. কাউসার আহমেদ এবং মোহাম্মদ আজিজুল ইসলাম।

নতুন কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন ড. মোহাম্মদ আনিসুর রহমান আনিস (অধ্যাপক, ইংরেজি বিভাগ), ড. মো. মাসুম হায়দার (অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ), মো. আবুল কাশেম লিটন (সহযোগী অধ্যাপক, রসায়ন বিভাগ) এবং মো. শরিফুল আলম (প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ)

নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আবুল কাশেম বলেন, এই দায়িত্ব তার কাছে শুধু একটি পদ নয়, বরং শিক্ষার্থীদের সেবা করার অঙ্গীকার। ঐক্য ও সহযোগিতার মাধ্যমে সংগঠনকে এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সাধারণ সম্পাদক ফারজানা হক বৃষ্টি বলেন, এই দায়িত্ব তার জন্য যেমন গর্বের, তেমনি চ্যালেঞ্জেরও। সংগঠনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

নতুন নেতৃত্বের হাত ধরে ধামরাই অ্যাসোসিয়েশন আরও গতিশীল ও সুসংগঠিত হয়ে উঠবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

শেয়ার করুন...

অন্যান্য...