1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২৮ এপ্রিল থেকে ৪ দিনব্যাপী নাট্য উৎসব

  • প্রকাশিত : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

রামিন কাউছার, জাবি প্রতিনিধি :

সাংস্কৃতিক রাজধানী হিসেবে খ্যাত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হতে যাচ্ছে ৪ দিনব্যাপী বর্ণাঢ্য নাট্য উৎসব-২০২৬। জাহাঙ্গীরনগর থিয়েটারের আয়োজনে ২৮ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে এই উৎসব অনুষ্ঠিত হবে। এবারের উৎসবের স্লোগান নির্ধারণ করা হয়েছে “মানুষ বেঁচে থাকে শিশুর হাসি নিয়ে”।
প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে নাটক মঞ্চায়িত হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

উৎসবের সূচি অনুযায়ী, প্রথম দিন মঞ্চস্থ হবে ঢাকা থিয়েটার প্রযোজিত ‘রংমহল’। দ্বিতীয় দিনে জাহাঙ্গীরনগর থিয়েটারের প্রযোজনা ‘অশ্বথামা’,তৃতীয় দিন ৩০ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে অনুষ্ঠিত হবে ‘মধ্যরাতের কবিতা ও গান’ শীর্ষক ব্যতিক্রমী আয়োজন। শেষ দিন ১ মে জহির রায়হান মিলনায়তনের ৩ নম্বর কক্ষে পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এবারের উৎসবে জাহাঙ্গীরনগর থিয়েটার পদক (নাট্য ব্যক্তিত্ব) পাচ্ছেন দিলারা জামান। শিক্ষা ব্যক্তিত্ব হিসেবে সম্মাননা পাচ্ছেন অরুণ কুমার বসাক। এছাড়া আলোক কুমার রায় পদক পাচ্ছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও থিয়েটারকর্মী মহসিনা আক্তার।

শেয়ার করুন...

অন্যান্য...