1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর ড. মোঃ হামিদুর রহমান

  • প্রকাশিত : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

সাব্বির রহমান রাব্বীল, যবিপ্রবি প্রতিনিধি :

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(যবিপ্রবি) নতুন প্রক্টর( ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পেয়েছেন শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ হামিদুর রহমান।

সোমবার (২০ এপ্রিল) যবিপ্রবির রেজিস্ট্রার কাজী মোঃ জালাল উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশ হতে এ তথ্য জানা যায়।

অফিস আদেশে বলা হয়, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ হামিদুর রহমানকে সহকারী প্রক্টরের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে প্রক্টর ( ভারপ্রাপ্ত) এর দায়িত্ব প্রদান করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন এবং বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন।

নবনিযুক্ত প্রক্টর অধ্যাপক ড. মোঃ হামিদুর রহমান বলেন, “প্রক্টর হিসেবে আমার মূল লক্ষ্য হবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা। প্রশাসনের দিকনির্দেশনা এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় অর্পিত এই দায়িত্ব আমি নিষ্ঠার সাথে পালন করতে চাই । এছাড়াও যেকোনো সমস্যার সুষ্ঠু সমাধানে প্রশাসন ও শিক্ষার্থীদের মধ্যে কার্যকর সেতুবন্ধন হিসেবে কাজ করতে চাই।বিশ্ববিদ্যালয়ের সার্বিক শৃঙ্খলা ও মানোন্নয়নে আমি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।”

শেয়ার করুন...

অন্যান্য...