1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

জাবি সিএলসি ডিবেট ফোরামের নতুন কমিটি গঠন: সভাপতি সীমান্ত, সম্পাদক জ্যোতি

  • প্রকাশিত : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

জাবি প্রতিনিধি :

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের সংগঠন ‘সিএলসি ডিবেট ফোরাম’-এর পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে সাইদুর রহমান সীমান্ত এবং সাধারণ সম্পাদক হিসেবে জায়না সাবা জ্যোতি দায়িত্ব পেয়েছেন।

সোমবার প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
নতুন এই কমিটিতে সহ-সভাপতি হিসেবে নাসরুল্লাহ শারাফাত, তরুণ চন্দ্র রায়, সায়মা আক্তার, সানজিদা আক্তার তিনু, মোছঃ হাবিবা খাতুন ও সৌরভ কুমার বিশ্বাসকে মনোনীত করা হয়েছে। এছাড়াও যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন এফ এম বশির আঞ্জুম (অর্ণব), সুমাইয়া জান্নাত, সাদমান সাঈদ নিদ্রি, হালিমা খাতুন ও রাকিব মাওলা।

সংগঠনটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মো. আল মিরাজ এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন মোমেনা আক্তার প্রিয়া, মো. আরিফ হোসেন ও মোঃ স্বাধীন হোসেন

দপ্তর সম্পাদক হিসেবে এস এম শাহরিয়া খান জয়,সহ-দপ্তর সম্পাদক ফাতেমা খাতুন নূর, প্রচার সম্পাদক সাদিয়া আক্তার, সহ-প্রচার সম্পাদক সুরাইয়া জাবিন তানফা, ফারিহা বিনতে কামাল ও ইশরাক মাহসিন, অর্থ সম্পাদক তাসনিম জান্নাত জেসি, সহ-অর্থ সম্পাদক সৃষ্টি রানী বসাক, অনুষ্ঠান বিষয়ক সম্পাদক মারিয়া জান্নাত চৌধুরী, সহ-অনুষ্ঠান বিষয়ক সম্পাদক নওসাত তাবাসসুম ও নূরন্নাহার আমিন সুমা, তথ্য বিষয়ক সম্পাদক মাহবুবা ইসলাম ইকরা, সহ-তথ্য বিষয়ক সম্পাদক মারিয়া সুলতানা মিতু, প্রকাশনা সম্পাদক শাকিল হোসেন, সহ-প্রকাশনা সম্পাদক সেজুতি আফরিন প্রমি, শিক্ষা ও গবেষণা সম্পাদক জুবায়ের বিন জাহাঙ্গীর (জেমিন), সহ-শিক্ষা ও গবেষণা সম্পাদক তানিমা আক্তার এবং ইংরেজি সেশন বিষয়ক সম্পাদক রুবাইয়া হক এশা দায়িত্ব পেয়েছেন।
এছাড়া কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে মোট ১১ জন শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করা হয়েছে

নবগঠিত এই কমিটির মাধ্যমে তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের সাংস্কৃতিক ও বিতর্ক চর্চার কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টর সদস্যবৃন্দ।

শেয়ার করুন...

অন্যান্য...