1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অপারেশন সার্চলাইট ও মুক্তিযুদ্ধের সূচনা বিষয়ক সেমিনার যবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত প্রশ্নফাঁস-অনিয়ম রোধে হোয়াটসঅ্যাপ গ্রুপ, এসএসসিতে থাকছে না মানবিক নম্বর ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় স্ট্যামফোর্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিতর্কের সংস্কৃতির বিকাশ ঘটাতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন প্রথমবারের মত নোবিপ্রবি ইএসডিএম বিভাগের এলামনাই এসোসিয়েশন গঠন প্রথম মুসলিম ও বাংলাদেশি মানবাধিকার কমিশনার: নোবিপ্রবির গর্ব ড. তানভীর মুরাদ জাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে বির্তক, একাডেমিক মান নিয়ে শিক্ষার্থীদের উদ্বেগ হল ফি জটিলতায় জাবিপ্রবিতে পরীক্ষা স্থগিত, মন্তব্যে অনীহা রেজিস্ট্রারের দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক কনফারেন্সে যোগ দিয়েছেন জাবি উপাচার্য

যবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত

  • প্রকাশিত : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

রাব্বীল, যবিপ্রবি প্রতিনিধি :

“মাঠ থেকেই শুরু সাফল্য” স্লোগানকে সামনে রেখে নানা আনুষ্ঠানিকতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্ত হলো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬।

আজ সোমবার ২০ এপ্রিল বিকাল সাড়ে ৩টায় যবিপ্রবির কেন্দ্রীয় খেলার মাঠে এ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন।

গত ১৮ এপ্রিল এই প্রতিযোগিতা শুরু হয়। তিনদিন ব্যাপী এই প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন যবিপ্রবির উপাচার্য ও কোষাধ্যক্ষ।

প্রধান অতিথির বক্তব্যে অংশগ্রহণকারী ও শরীরচর্চা শিক্ষা দপ্তরকে ধন্যবাদ জানিয়ে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, খুব সুন্দর ও সুশৃঙ্খলভাবে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ক্লাস-পরীক্ষা চালু থাকার কারনে অনেক শিক্ষার্থী এবারের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারিনি। তবে পরবর্তীতে যেন আরও সুন্দর আয়োজনের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়, এ বিষয়ে গুরুত্ব দেওয়া হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. শাহেদুর রহমানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ডিনস কমিটির আহবায়ক অধ্যাপক ড. ইমরান খান, জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. শেখ মিজানুর রহমান, রেজিস্ট্রার কাজী জালাল উদ্দীন, শরীরচর্চা শিক্ষা দপ্তরের উপ-পরিচালক মো. আব্দুল্লাহ হেল কাফি, সহকারী পরিচালক উজ্জ্বল চন্দ্র সূত্রধর, মো. জাহাঙ্গীর আলমসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন যবিপ্রবির শরীরচর্চা শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক আব্দুল ওয়াহেদ ও ফিজিক্যাল ইন্সট্রাক্টর মোঃ শাহিনূর রহমান।

শেয়ার করুন...

অন্যান্য...