1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় স্ট্যামফোর্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন নজরুল বিশ্ববিদ্যালয়

  • প্রকাশিত : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

মোছা. মাহমুদা আক্তার নাঈমা, জাককানইবি প্রতিনিধি :

প্রাক্‌-বাজেট ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।

শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের কাছে বিজয়ী ট্রফি হস্তান্তর করেন বিতার্কিকেরা। এ সময় উপাচার্য বিজয়ী দলকে উষ্ণ অভিনন্দন জানান এবং তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

আসন্ন বাজেট নিয়ে আয়োজিত এবারের ছায়া সংসদ বিতর্কের বিষয় ছিল ‘আগামী বাজেটে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমেই অর্থনৈতিক সুরক্ষা অর্জন করা যাবে’। বিতর্কে সরকারি দল হিসেবে অংশ নিয়ে চমৎকার যুক্তি উপস্থাপনের মাধ্যমে বিজয়ী হয় নজরুল বিশ্ববিদ্যালয়। অন্যদিকে, বিরোধী দল হিসেবে অংশগ্রহণ করে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির বিতার্কিকেরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য। স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন আয়োজক সংগঠন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

প্রতিযোগিতায় নজরুল বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকদের মধ্যে প্রধানমন্ত্রী বা সংসদ নেতা হিসেবে অংশ নেন লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের শিক্ষার্থী হরি প্রিয়া সেন। অর্থমন্ত্রীর ভূমিকায় ছিলেন আইন ও বিচার বিভাগের মো. হাসিবুর রহমান এবং সাংসদ হিসেবে ছিলেন ফোকলোর বিভাগের মো. আতিকুর রহমান (সেতু)।

এ ছাড়া দলীয় সদস্য হিসেবে ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের আসাদুর রহমান (রবিউল) এবং আইন ও বিচার বিভাগের সাঈদা রহমান (শৈলী) এই বিতর্কে অংশগ্রহণ করেন।

শেয়ার করুন...

অন্যান্য...