1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিতর্কের সংস্কৃতির বিকাশ ঘটাতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন প্রথমবারের মত নোবিপ্রবি ইএসডিএম বিভাগের এলামনাই এসোসিয়েশন গঠন প্রথম মুসলিম ও বাংলাদেশি মানবাধিকার কমিশনার: নোবিপ্রবির গর্ব ড. তানভীর মুরাদ জাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে বির্তক, একাডেমিক মান নিয়ে শিক্ষার্থীদের উদ্বেগ হল ফি জটিলতায় জাবিপ্রবিতে পরীক্ষা স্থগিত, মন্তব্যে অনীহা রেজিস্ট্রারের দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক কনফারেন্সে যোগ দিয়েছেন জাবি উপাচার্য উদ্ভাবনী চিন্তায় মুখর নিটার: অনুষ্ঠিত হলো ইনোভেটিভ কেস অ্যানালাইসিস প্রতিযোগিতা নোবিপ্রবিতে বৈশাখের জোয়ার: জনসমুদ্রে রঙিন মেলা, লোকজ সংস্কৃতির অনন্য মহোৎসব বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সহায়তায় জাবিতে ডিআইএস শাখার যাত্রা শুরু যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের যোগদান

দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক কনফারেন্সে যোগ দিয়েছেন জাবি উপাচার্য

  • প্রকাশিত : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

রামিন কাউছার, জাবি প্রতিনিধি :

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান Libertree Inc. (Korea-based company specializing in AI-based bibliographic) ও MARC systems for libraries-এর আমন্ত্রণে Korea-Bangladesh Library ODA Working Conference-এ যোগ দিতে ১৬ এপ্রিল রাতে দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করছেন। উপাচার্য ১৮ থেকে ২১ এপ্রিল ২০২৬ পর্যন্ত দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অনুষ্ঠিতব্য চার দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্সে যোগ দিয়েছেন।

উপাচার্য কনফারেন্সে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে গ্রন্থাগার খাতে দ্বিপাক্ষিক সহযোগিতার সুযোগ সৃষ্টি এবং ODA (Official Development Assistance)-এর আওতায় বিভিন্ন উদ্যোগ গ্রহণের সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন। এছাড়া তিনি গ্রন্থাগারের আধুনিকায়ন, ডিজিটাল রূপান্তর, বিবলিওগ্রাফি ও মেটাডেটার উন্নয়ন, এবং দুই দেশের মধ্যে প্রাতিষ্ঠানিক শিক্ষা ও গবেষণায় সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের বিষয়েও আলোচনা করবেন। উপাচার্যের এই সফর বাংলাদেশের শিক্ষা খাতে, বিশেষ করে গ্রন্থাগারের অবকাঠামোগত উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনায় দিকনির্দেশনা পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়। আগামী ২১ এপ্রিল ২০২৬ তারিখে তিনি দেশে ফিরবেন।

শেয়ার করুন...

অন্যান্য...