1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

উদ্ভাবনী চিন্তায় মুখর নিটার: অনুষ্ঠিত হলো ইনোভেটিভ কেস অ্যানালাইসিস প্রতিযোগিতা

  • প্রকাশিত : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-এ নিটার বিজনেস অ্যান্ড ইনোভেশন ক্লাবের উদ্যোগে “ইনোভেটিভ কেস অ্যানালাইসিস কম্পিটিশন ২০২৬” (বুধবার) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী চিন্তাধারা, বিশ্লেষণী দক্ষতা এবং কৌশলগত পরিকল্পনার সক্ষমতা তুলে ধরেন।

আয়োজক সূত্রে জানা যায়, প্রতিযোগিতাটি কয়েকটি ধাপে সম্পন্ন হয়। চূড়ান্ত পর্বে নির্বাচিত দলগুলো নিজেদের কেস সমাধান উপস্থাপন করে। ফাইনাল রাউন্ডে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে টিম প্রিজম প্লাস। প্রথম রানার-আপ হয় টিম নিক্রাফটো এবং দ্বিতীয় রানার-আপ হয় টিম স্পার্ক।

অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন নিটারের সম্মানিত শিক্ষক ফাতেহ আলী খান পান্না স্যার, মোহাম্মাদ আল আমিন স্যার এবং সাদিয়া বিনতে কাউসার ম্যাম। তারা প্রতিযোগীদের উপস্থাপনা, সমস্যা সমাধানের কৌশল এবং উদ্ভাবনী ধারণা গভীরভাবে মূল্যায়ন করেন।
অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, এ আয়োজন তাদের জন্য একটি মূল্যবান অভিজ্ঞতা। এর মাধ্যমে তারা বাস্তব ব্যবসায়িক সমস্যার সমাধান করার সুযোগ পেয়েছেন এবং নিজেদের দক্ষতা যাচাই করতে সক্ষম হয়েছেন।

উল্লেখ্য, নিটার বিজনেস অ্যান্ড ইনোভেশন ক্লাব নিয়মিতভাবে এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা মনোভাব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

শেয়ার করুন...

অন্যান্য...