1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবের ২০২৬ সালের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা দেশে প্রথম ক্যাম্পাসভিত্তিক প্রতীকী গণভোট বুটেক্সে রেজিস্ট্রার নিয়োগকে কেন্দ্র করে রাবিপ্রবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি ডিনস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন নিটারের সিএসই বিভাগের প্রভাষক শাকিলা শফিক এবং শাহিন আলম তারেক রহমানের সভা ঘিরে খুবির কর্মকর্তাদের দপ্তর ফাঁকা, সেবা থেকে বঞ্চিত শিক্ষার্থীরা নিটার সিএসই ডিপার্টমেন্টের প্রভাষক মোঃ শাহীন আলম ডিনস মেরিট অ্যাওয়ার্ডে ভূষিত নজরুল বিশ্ববিদ্যালয়ে শুরু হলো ১০ম বার্ষিক নাট্যোৎসব অগ্নিকাণ্ডে দগ্ধ জাবি শিক্ষার্থীর মৃত্যু আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সহ-সভাপতি হলেন ডা. এস এম সাইদুল হক কর্মজীবী নারীদের নিয়ে জামায়াত আমীরের আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে জাবিপ্রবি ছাত্রদলের বিক্ষোভ

ড্রাইভার সংকটে বন্ধ বাস, চরম ভোগান্তিতে জাবিপ্রবি শিক্ষার্থীরা

  • প্রকাশিত : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

মো: ইকরাম মাহমুদ প্রধান
জাবিপ্রবি প্রতিনিধি

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) ড্রাইভার সংকটের কারণে দুইটি বাস চলাচল বন্ধ রয়েছে। নির্ধারিত সিডিউল ব্যাহত হওয়ায় প্রতিদিনই চরম ভোগান্তির শিকার হচ্ছেন বিশ্ববিদ্যালয়টির প্রায় দেড় হাজার শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত বছর বাস সংকট নিরসন ও পরিবহন সেবার মানোন্নয়নের দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধনসহ বিভিন্ন আন্দোলন কর্মসূচি পালন করেন। আন্দোলনের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বিভিন্ন আর্থিক সংস্থার সহায়তায় একটি নতুন বাস ক্রয় করা হয়। পাশাপাশি আশরাফ আলী ট্রাভেলসের একটি বাস ভাড়া নেওয়া হয়। ভাড়া বাসসহ মোট চারটি বাস শুরুতে নিয়মিতভাবে চলাচল করলেও নতুন ক্রয়কৃত বাসটি এখন পর্যন্ত কার্যত চলাচল শুরু করতে পারেনি।

ফলে শিক্ষার্থীদের পূর্বের ভোগান্তি আজও কাটেনি। বর্তমানে পর্যাপ্ত বাস না থাকায় শিক্ষার্থীদের প্রতিদিন ক্যাম্পাসে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এর মধ্যেই ১৪ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের একজন বাসচালক অনুপস্থিত থাকায় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে। এতে শিক্ষার্থীদের ভোগান্তি প্রায় দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে।

এদিকে বাস সিডিউল নিয়েও শিক্ষার্থীদের রয়েছে নানা অভিযোগ। একই সময়ে একাধিক বাসের সিডিউল নির্ধারণ করায় অনেক সময় বাস পাওয়া যায় না বলে জানান তারা। এমনকি সব বাস চালু থাকলেও সঠিক ব্যবস্থাপনার অভাবে শিক্ষার্থীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়।

পরিবহন পুলের সমস্যার বিষয়ে গণিত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. আকাশ বলেন,
“পরিবহন পুলের দায়িত্বপ্রাপ্তদের অবহেলার কারণে আমাদের নানান সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। ২০২৫ সালে বাসের দাবিতে আন্দোলন করে বাস পেলেও তিন মাস পেরিয়ে গেলেও নতুন বাসে উঠতে পারিনি, যা আমাদের জন্য দুঃখজনক। একই সময়ে বাস সিডিউল থাকায় অনেক সময় ক্লাস শুরুর অনেক আগেই রওনা হতে হয়, এতে আমাদের মূল্যবান সময় নষ্ট হয়।”

ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ইয়াছিনুল হাবিব বলেন,
“চালক সংকটের কারণে বাস বন্ধ থাকা সত্যিই দুঃখজনক। নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগের দেড় বছর পেরিয়ে গেলেও এখনো চালক সংকট নিরসন না হওয়া প্রশাসনের ব্যর্থতা। অনেক সময় কোনো পূর্বনোটিশ ছাড়াই সিডিউলের বাস বন্ধ থাকে, এতে শিক্ষার্থীদের মোড়ে মোড়ে দাঁড়িয়ে ভোগান্তিতে পড়তে হয়।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের আহ্বায়ক সদস্য ও ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক আতিকুর রহমান বলেন,
“শিক্ষার্থীদের বাসসংক্রান্ত সব সমস্যা নিরসনে বর্তমান কমিটি দিনরাত কাজ করে যাচ্ছে। পূর্বের তুলনায় বাস সিডিউল সংখ্যা বাড়ানো হয়েছে। তবে চালক সংকটের কারণে নতুন বাসটি চালু করা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় বর্তমান চালকদের দিয়েই অতিরিক্ত সার্ভিস পরিচালনা করা হচ্ছে।”

নতুন চালক নিয়োগ ও নতুন বাস চালু প্রসঙ্গে তিনি আরও বলেন,
“আশা করছি আগামী সপ্তাহ থেকেই নতুন বাসটি এক-দুটি ট্রিপ দেবে ইনশাআল্লাহ। চালক নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে। খুব শিগগিরই নতুন চালক যোগ দিলে নতুন বাসটিও পূর্ণোদ্যমে চলবে।”

উল্লেখ্য, গত বছরের ১৩ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে নতুন একটি বাস যুক্ত করা হয়। প্রথমদিকে কিছুদিন চলাচল করলেও চালক সংকটের কারণে তিন মাসেরও বেশি সময় ধরে বাসটি অচল অবস্থায় পড়ে আছে।

শেয়ার করুন...

অন্যান্য...