1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

নিটারে যাত্রা শুরু বহুল প্রতীক্ষিত ব্লাড ডোনেশন সোসাইটির

  • প্রকাশিত : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

নিটার প্রতিনিধি

সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-এ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বহুল প্রতীক্ষিত স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠন নিটার ব্লাড ডোনেশন সোসাইটি (এনবিডিএস)।

শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে নিটার কর্তৃপক্ষের অনুমোদনে এ সংগঠনের কার্যক্রম শুরু হলো, যা মানবিক ও সামাজিক কার্যক্রমে নিটারের শিক্ষার্থীদের অংশগ্রহণকে আরও বেগবান করবে। নিটার-এর কো-অর্ডিনেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (সি অ্যান্ড ডি) কমিটি কমিটির ২৪ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত পঞ্চম সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনটি প্রতিষ্ঠা ও পরিচালনার অনুমতি প্রদান করা হয়। নিটার প্রশাসনের জারিকৃত অফিস আদেশ অনুযায়ী এই আদেশ কার্যকর হয়েছে গত রবিবার (০৪ জানুয়ারি ২০২৬ )।

অফিস আদেশে উল্লেখ করা হয়, নিটার ব্লাড ডোনেশন সোসাইটি (এনবিডিএস) একটি সম্পূর্ণ স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠন হিসেবে পরিচালিত হবে। সংগঠনটির মডারেটর হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক জনাব এমদাদুল হক-কে। তাঁর তত্ত্বাবধানে সংগঠনটি নিটারের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের মধ্যে স্বেচ্ছায় রক্তদানের সচেতনতা বৃদ্ধি এবং জরুরি প্রয়োজনে রক্তদানে সহায়তা প্রদান করবে।

মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা থেকে প্রতিষ্ঠিত এই সংগঠনটি নিটার ক্যাম্পাসে স্বেচ্ছাসেবী কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে বলে সংশ্লিষ্টররা মনে করেছেন।

শেয়ার করুন...

অন্যান্য...