1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

পাওয়ারপ্রেনার সিজন-৪: রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করল মেরিটাইম ইউনিভার্সিটির ‘টিম আকারম্যান’

  • প্রকাশিত : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

মাহবুবুর রহমান

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি প্রতিনিধি


ঢাকা বিশ্ববিদ্যালয় উদ্যোক্তা উন্নয়ন ক্লাব (DUEEDC) আয়োজিত দেশের অন্যতম বৃহৎ স্টার্টআপ প্রতিযোগিতা ‘পাওয়ারপ্রেনার: ন্যাশনাল স্টার্টআপ অ্যান্ড বিজনেস অ্যানালাইসিস কম্পিটিশন’-এর চতুর্থ সিজনে রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থী মোহতাসিম সিয়ামের দল ‘আকারম্যান’।

তিনটি কঠিন ধাপ—অনলাইন সাবমিশন, ওভিসি এবং টু-পেজার প্রেজেন্টেশন পেরিয়ে গ্র্যান্ড ফিনালেতে জায়গা করে নেয় দলটি। চূড়ান্ত পর্বে বিচারকদের সামনে লাইভ পিচিং ও প্রশ্নোত্তর পর্বে নিজেদের ব্যবসায়িক দূরদর্শিতা এবং সমস্যা সমাধানের দক্ষতায় শ্রেষ্ঠত্ব প্রমাণ করেন তারা। এবারের প্রতিযোগিতার মূল ফোকাস ছিল গ্রিন টেকনোলজি, ডিজিটাল ইনোভেশন এবং সাসটেইনেবল ফুড ইকোসিস্টেমের মতো সময়োপযোগী বিষয়গুলো।

বিজয়ী দলের সদস্য মোহতাসিম সিয়াম (ওশানোগ্রাফি ও হাইড্রোগ্রাফি বিভাগ, BMU) ছাড়াও দলে ছিলেন নুরজাহান কবিতা (ফিন্যান্স, ঢাবি) এবং তানভীর (মার্কেটিং, এনএসইউ)। নিজের অনুভূতি প্রকাশ করে সিয়াম বলেন, “ভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে আসলেও দলের সবার থেকে অনেক নতুন কিছু শিখেছি। এই সাফল্য আমাদের সামনের পথচলায় অনেক অনুপ্রেরণা জোগাবে।”

বাস্তবমুখী স্টার্টআপ কেস বিশ্লেষণ এবং আত্মবিশ্বাসী উপস্থাপনার মাধ্যমে অর্জিত এই সাফল্য মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

শেয়ার করুন...

অন্যান্য...