1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরে বাংলার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাবিতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি আন্তর্জাতিক বৃত্তি-ফেলোশিপে শিক্ষার্থী ও গবেষকদের জন্য সরকারের নানামুখী উদ্যোগ হিট প্রকল্প দেশের উচ্চশিক্ষায় ইতিবাচক পরিবর্তন আনবে: ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ডা. জিয়াউর রহমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৩ পিএইচডি গবেষকের গবেষণাপত্র উপস্থাপন ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের সঙ্গে ফরাসি সমুদ্রবিজ্ঞান বিশেষজ্ঞের সৌজন্য সাক্ষাৎ ঢাবি ছাত্রী নাট্যকর্মী মিমোর মরদেহ উদ্ধার: শিক্ষককে নিয়ে লেখা আছে চিরকুট! সবুজ পাতায় অন্তর্ভুক্তির অপেক্ষায় নোবিপ্রবির হাজার কোটি টাকার প্রকল্প জাকসুর উদ্যোগে গবেষণা ও একাডেমিক দক্ষতা উন্নয়নে সেমিনার লিডিং ইউনিভার্সিটিতে ‘আইডিয়াস টু ইমপ্যাক্ট’ রিসার্চ সেমিনার অনুষ্ঠিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হলো সমাজবিজ্ঞানের ‘ফ্রেশার্স রিসেপশন এন্ড ফেয়ারওয়েল ২০২৫’

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

মাহমুদা আক্তার নাঈমা, জাককানইবি প্রতিনিধি।

ময়মনসিংহে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) সমাজবিজ্ঞান বিভাগের প্রথম ব্যাচের বিদায় জানাতে ও নবীন সপ্তম ব্যাচকে বরণ করে নিতে আয়োজিত হলো ‘ফ্রেশার্স রিসেপশন এন্ড ফেয়ারওয়েল ২০২৫’।

বুধবার (২৪সেপ্টেম্বর ২০২৫)বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের গাহি সাম্যের গান মঞ্চে উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ জাহাঙ্গীর আলম।

তিনি তার বক্তব্যে বলেন,”আমার সরাসরি ছাত্রদের দ্বারা তৈরিকৃত বিদায় অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমার নিজেরও ভালো লাগছে। সমাজবিজ্ঞানের ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা যেমন নেতৃত্বের আসনে থেকেছে, তেমনি প্রশাসনেও কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।
বাস্তবধর্মী শিক্ষা সমাজবিজ্ঞানে অন্তর্ভুক্ত থাকায় সমাজবিজ্ঞানের ছাত্ররা তাদের অর্জিত জ্ঞান খুব ভালোভাবে প্রয়োগ করতে পারে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে মেডিক্যাল ও সমস্ত ইঞ্জিনিয়ারিং কলেজ—সব জায়গায় সমাজবিজ্ঞান পড়া অপরিহার্য।
আমি বিশ্বাস করি, প্লেটো, সক্রেটিস, ইবনে খালদুন, এমিল ডুরখেইমের জ্ঞান আমাদের মধ্যে যে অর্জিত হয়েছে, তার দ্বারা নিঃসন্দেহে বর্তমান সমাজের অস্থিরতা ও সমস্যাগুলো ব্যাখ্যা করতে পারব। মাঝে মাঝে পিএসসিতে বা অন্য কোথাও গেলে সবাই বলে, আপনাদের সোসিওলজির ছাত্ররা বিসিএসে খুব ভালো করে।যারা এখান থেকে বিদায় নিয়ে মেধাকে ভালো কাজে লাগাবে, কর্মক্ষেত্রে সফল হবে—এতে কোনো সন্দেহ নেই।”

তিনি আরও বলেন,“নবীনরা যদি ফাঁকি-ঝুঁকি না দিয়ে নিয়মিত ক্লাস করে, তাহলে ভবিষ্যতে টিকে থাকার জন্য যে জ্ঞান দরকার, তা অবশ্যই অর্জিত হবে।”

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. জয়নুল আবেদিন সিদ্দিকী,সমাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন,রেজিস্ট্রার (ইন-চার্জ) প্রফেসর ড. মো. মিজানুর রহমান ও সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রিয়াজুল ইসলাম।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. মাসুদুর রহমান।উদ্বোধনী বক্তব্য দেন সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক সাইফুল ইসলাম এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন একই বিভাগের প্রভাষক খাদিজা খাতুন ও রাশেদ হোসেন।

এসময় সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মাসুদুর রহমান, শুরুতেই আয়োজক কমিটিকে ধন্যবাদ ও প্রোগ্রামকে সফল করার জন্য শিক্ষাথীদের আগ্রহ ও রাত জাগা কে অভিবাদন জানান। অনুষ্ঠানের জুনিয়র এবং অন্যান্য ব্যাচের শিক্ষার্থীদের উদেশ্যে নানা উপদেশমূলক বক্তব্য দেন।তিনি আশ্বাস দেন,”ডিপার্টমেন্ট কে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শিক্ষকরা সর্বোচ্চটা দিয়ে সবসময় থাকবে। শিক্ষার্থীদের লাইব্রেরি, সেমিনার মুখী করার জন্য নতুন ২৫০ বই নিয়ে এসেছি।শিক্ষার্থীদের সুবিধার্থে নতুন সিলেবাসের মোড়ক উন্মোচন করিছি।
বিদায়ী শিক্ষাথীদের শুভ কামনা ও নবাগতদের সমাজবিজ্ঞান পরিবারে স্বাগতম।”

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত ও এরপর শুভেচ্ছা বক্তব্য রাখেন সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক সাইফুল ইসলাম।পাশাপাশি প্রথম ব্যাচ ও নবীন ৭ম ব্যাচও তাদের প্রাপ্তি ও প্রত্যাশা তাদের বক্তব্যে তুলে ধরেন।সন্ধ্যায় নাচ,গান ও শিক্ষার্থীদের দ্বারা অভিনীত নাটক -এসব সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

উল্লেখ্য,উক্ত অনুষ্ঠানে সমাজবিজ্ঞান বিভাগের নতুন সিলেবাসের মোড়ক উন্মোচন করা হয়।পাশাপাশি বিদায়ী সকল শিক্ষার্থীদের হাতে ও নবীনদের পক্ষ থেকে তিনজনের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

শেয়ার করুন...

অন্যান্য...