1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সরকারি নির্দেশিকা মানার নির্দেশ যবিপ্রবি প্রশাসনের

  • প্রকাশিত : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

সাব্বির রহমান রাব্বীল

যবিপ্রবি প্রতিনিধি

ভিত্তিহীন ও বিভ্রান্তিমূলক তথ্য প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে হেয় করা এবং প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করার প্রবণতা রোধে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সরকারি নির্দেশিকা মেনে চলার নির্দেশনা দিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) প্রশাসন।

রবিবার (১৫ ফেব্রুয়ারী) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কাজী মোঃ জালাল উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি হতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিত্তিহীন ও অমূলক কল্পকাহিনী প্রকাশ করে প্রশাসনকে হেয় করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়েরও সুনাম ক্ষুণ্ণ করা হচ্ছে। এ প্রেক্ষিতে ২০ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের ১১১তম সভার সিদ্ধান্ত-১১১/বিবিধ (খ) মোতাবেক, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সরকারি নির্দেশিকা, ২০১৯ যথাযথভাবে অনুসরণের জন্য অনুরোধ করা হলো। একই সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ-কে এ বিশ্ববিদ্যালয়ের সাধারণ আচরণ, শৃঙ্খলা ও আপীল সংক্রান্ত বিধি যথাযথভাবে প্রতিপালনের জন্য নির্দেশনা প্রদান করা হলো।

সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সরকারি নির্দেশিকা, ২০১৯ এর ব্যাপারে জন প্রসাশন মন্ত্রণালয় কর্তৃক জারি করা অন্য আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কোনো পোস্ট, মন্তব্য, ছবি বা ভিডিও প্রকাশ, আপলোড বা শেয়ার করা যাবে না যা রাষ্ট্র, সরকার বা গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে। বিভ্রান্তিকর, উসকানিমূলক বা জনমনে অসন্তোষ সৃষ্টি করতে পারে এমন কোনো তথ্য বা কনটেন্ট প্রচার থেকেও বিরত থাকতে হবে। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে বা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে পারে, এ ধরনের কোনো বিষয়বস্তু প্রকাশ না করা যাবে না। এসকল নির্দেশনাসমূহ অমান্য করে ক্ষতিকর বা বেআইনি কনটেন্ট প্রকাশের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে ব্যক্তিগতভাবে দায়ী করা হবে এবং প্রচলিত আইন ও বিধি-বিধান অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন...

অন্যান্য...