1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নানা আয়োজনে বুটেক্সে বাংলা নববর্ষ উদযাপন যবিপ্রবির সদ্য অব্যাহতিপ্রাপ্ত উপাচার্যকে ফেসবুকে গালি কর্মচারীর নিটারে কালচারাল ক্লাবের উদ্যোগে গ্রামীণ সজ্জায় নববর্ষ উদযাপন নজরুল বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হলো ‘বাংলা নববর্ষ-১৪৩৩’ নানা আয়োজনে যবিপ্রবিতে পহেলা বৈশাখ উদযাপন বাংলাদেশ ন্যাশনাল ডিবেট প্ল্যাটফর্ম (বিএনডিপি)-এর নেতৃত্বে ফাহাদ- আতফান শুধু ডিগ্রি অর্জন নয়, বৈশ্বিক বাজারে টিকে থাকতে দরকার প্রযুক্তিগত জ্ঞান ও কারিগরি দক্ষতা: শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন যবিপ্রবির ৫ম উপাচার্য হলেন অধ্যাপক ইয়ারুল কবীর চৈত্র সংক্রান্তিতে জাবিতে জাকসুর উদ্যোগে ঐতিহ্যবাহী ভেলা বাইচ প্রতিযোগিতা ফি’র ভারে দিশেহারা জাবিপ্রবি গনিত বিভাগের শিক্ষার্থীরা: ঘনঘন নোটিশ ও বাড়তি টাকার চাপে ব্যাহত পরীক্ষার প্রস্তুতি

বাংলাদেশ ন্যাশনাল ডিবেট প্ল্যাটফর্ম (বিএনডিপি)-এর নেতৃত্বে ফাহাদ- আতফান

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

বাংলাদেশ ন্যাশনাল ডিবেট প্ল্যাটফর্ম (বিএনডিপি)-এর ৬ষ্ঠ কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ ফাহাদ হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আতফান বিন নুর।

নবনির্বাচিত কমিটির সহ-সভাপতি হিসেবে রয়েছেন এ. এম. সাইফুল্লাহ এবং মোছা: শারমিন খাতুন। এছাড়াও যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন ইব্রাহীম বিন ইসলাম, মাহফুজুর রহমান খান এবং নাঈমা সুলতানা, রেদোয়ান আহমেদ সিয়াম।

সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ শমসের মুবিন এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মারুফ বিল্লাহ রিফাত নির্বাচিত হয়েছেন। দপ্তর সম্পাদক হিসেবে সৈয়দ জারীফ জুনায়েদ এবং সহ-দপ্তর সম্পাদক হিসেবে মোঃ আবু সুফিয়ান খন্দকার দায়িত্ব পেয়েছেন। অর্থ সম্পাদক হিসেবে আব্দুল্লাহ আল ফাররাজ মনোনীত হয়েছেন।

এছাড়াও সংগঠনটির প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে তৌফিক আল মাহমুদ, ইংরেজি বিতর্ক সম্পাদক হিসেবে গাজী সাদিয়া ইসলাম মুনিয়া এবং বাংলা বিতর্ক সম্পাদক হিসেবে সাওম রহমান নির্বাচিত হয়েছেন। এছাড়াও প্রশিক্ষণ ও কর্মশালা সম্পাদক হিসেবে মারুফ হাসান, শিক্ষা ও গবেষণা সম্পাদক হিসেবে ইশতিয়াক আহমেদ, আইটি ও মিডিয়া সম্পাদক হিসেবে নাহিয়ান শাফিয়াত কায়সান দায়িত্ব পালন করবেন।

কলেজ বিতর্ক সম্পাদক হিসেবে আ.ফ.ম আমিমুল এহসান এবং স্কুল বিতর্ক সম্পাদক হিসেবে মোঃ আবদুল মুনায়েম নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আরিয়ান ইসলাম, মোঃ আব্দুল্লাহ, মোঃ আবদুল মুহি, মাহমুদুল হাসান (তুষার) এবং আল জাবির।

৯ এপ্রিল ( বৃহস্পতিবার) সারাদেশে বিএনডিপির সদস্যদের অংশগ্রহণে অনলাইন ভোট অনুষ্ঠিত হয়। এতে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন বিএনডিপির সাবেক সভাপতি ফয়সাল মাহমুদ, সাবেক সভাপতি মুলহাম হায়দার চৌধুরী এবং সাবেক সহ-সভাপতি মোঃ রায়হান মিয়া।

নবনির্বাচিত বিএনডিপির সভাপতি মোঃ ফাহাদ হোসেন বলেন, “প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ ন্যাশনাল ডিবেট প্ল্যাটফর্ম তৃণমূল পর্যায়ে বিতর্ক চর্চাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে। আমি বিশ্বাস করি, আমাদের ক্লাব শিক্ষার্থীদের মধ্যে মুক্তচিন্তা ও গঠনমূলক আলোচনা চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সকল সদস্যের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার মাধ্যমে আমরা ক্লাবকে আরও সমৃদ্ধ ও প্রাণবন্ত করে তুলতে চাই। ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনই আমাদের লক্ষ্য। সবাইকে সাথে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই।”

উল্লেখ্য, বাংলাদেশ ন্যাশনাল ডিবেট প্ল্যাটফর্ম (বিএনডিপি) ‘কোমল শব্দে, কঠিন যুক্তি’ প্রতিপাদ্য নিয়ে ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই বিএনডিপি দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিতর্ক চর্চা নিয়ে কাজ করে আসছে।

শেয়ার করুন...

অন্যান্য...