1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
নানা আয়োজনে বুটেক্সে বাংলা নববর্ষ উদযাপন যবিপ্রবির সদ্য অব্যাহতিপ্রাপ্ত উপাচার্যকে ফেসবুকে গালি কর্মচারীর নিটারে কালচারাল ক্লাবের উদ্যোগে গ্রামীণ সজ্জায় নববর্ষ উদযাপন নজরুল বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হলো ‘বাংলা নববর্ষ-১৪৩৩’ নানা আয়োজনে যবিপ্রবিতে পহেলা বৈশাখ উদযাপন বাংলাদেশ ন্যাশনাল ডিবেট প্ল্যাটফর্ম (বিএনডিপি)-এর নেতৃত্বে ফাহাদ- আতফান শুধু ডিগ্রি অর্জন নয়, বৈশ্বিক বাজারে টিকে থাকতে দরকার প্রযুক্তিগত জ্ঞান ও কারিগরি দক্ষতা: শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন যবিপ্রবির ৫ম উপাচার্য হলেন অধ্যাপক ইয়ারুল কবীর চৈত্র সংক্রান্তিতে জাবিতে জাকসুর উদ্যোগে ঐতিহ্যবাহী ভেলা বাইচ প্রতিযোগিতা ফি’র ভারে দিশেহারা জাবিপ্রবি গনিত বিভাগের শিক্ষার্থীরা: ঘনঘন নোটিশ ও বাড়তি টাকার চাপে ব্যাহত পরীক্ষার প্রস্তুতি

যবিপ্রবিতে আন্তঃহল হ্যান্ডবল প্রতিযোগিতা শুরু

  • প্রকাশিত : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

সাব্বির রহমান রাব্বীল,

যবিপ্রবি প্রতিনিধি:

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে আন্তঃহল হ্যান্ডবল প্রতিযোগিতা ২০২৬। প্রতিযোগিতার আয়োজন করেছে যবিপ্রবির শরীরচর্চা শিক্ষা দপ্তর। প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন।

আজ শনিবার বিকেল সাড়ে ৩ টায় যবিপ্রবির কেন্দ্রীয় খেলার মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। আড়ম্বরপূর্ণ ও জমকালো এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অত্র বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন। বিশ্ববিদ্যালয়ের দুইটি ছাত্র হল- শহীদ মসিয়ূর রহমান হল ও মুন্সী মেহেরুল্লাহ হল এবং দুইটি ছাত্রী হল- তাপসী রাবেয়া হল হল ও বীরপ্রতিক তারামন বিবি হল, সর্বমোট চারটি হলের শিক্ষার্থীরা পৃথকভাবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। আগামীকাল এই প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন বলেন, যবিপ্রবি শিক্ষার পাশাপাশি খেলাধুলায় একটি মাইফলক। খেলাধুলার ধারাবাহিকতায় এটি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের থেকে অনেক এগিয়ে আছে। তিনি অংশগ্রহণকারী সকল খেলোয়ারদের খেলোয়ার সুলভ আচরণ বজায় রাখার আহবান জানান এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে ভবিষ্যতে ক্রীড়াতে সাফল্যের ধারা অব্যাহত রাখার জন্য সকলকে অনুপ্রাণিত করেন।

শরীরচর্চা শিক্ষা দপ্তরের আয়োজনে উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শরীরচর্চা শিক্ষা দপ্তরের উপ-পরিচালক মো. আব্দুল্লাহ-হেল কাফি ও সহকারী পরিচালক আব্দুল ওয়াহেদ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্তঃহল হ্যান্ডবল প্রতিযোগিতা ২০২৬ এর পরিচালনা কমিটির আহবায়ক ড. মো. হামিদুর রহমান, মুন্সী মেহেরুল্লাহ হলের প্রভোস্ট ড. মো. আব্দুর রউফ সরকার ও বীরপ্রতীক তারামন বিবি হলের প্রভোস্ট ড. মোছাঃ আফরোজা খাতুন, সহকারী পরিচালক (ফিজিক্যাল) উজ্জল চন্দ্র সূত্রধর, ফিজিক্যাল ইন্সট্রাক্টর মোঃ শাহিনূর রহমান, মো. জাহাঙ্গীর আলমসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন শরীরচর্চা শিক্ষা দপ্তরের ফিজিক্যাল ইন্সট্রাক্টর মোঃ রায়হান রাকিব।

শেয়ার করুন...

অন্যান্য...