1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
একাত্মতার অনুরণন ২০২৬: উদ্ভাবন, সংযোগ ও উদযাপনের এক অনন্য আয়োজন নানা আয়োজনে বুটেক্সে বাংলা নববর্ষ উদযাপন যবিপ্রবির সদ্য অব্যাহতিপ্রাপ্ত উপাচার্যকে ফেসবুকে গালি কর্মচারীর নিটারে কালচারাল ক্লাবের উদ্যোগে গ্রামীণ সজ্জায় নববর্ষ উদযাপন নজরুল বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হলো ‘বাংলা নববর্ষ-১৪৩৩’ নানা আয়োজনে যবিপ্রবিতে পহেলা বৈশাখ উদযাপন বাংলাদেশ ন্যাশনাল ডিবেট প্ল্যাটফর্ম (বিএনডিপি)-এর নেতৃত্বে ফাহাদ- আতফান শুধু ডিগ্রি অর্জন নয়, বৈশ্বিক বাজারে টিকে থাকতে দরকার প্রযুক্তিগত জ্ঞান ও কারিগরি দক্ষতা: শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন যবিপ্রবির ৫ম উপাচার্য হলেন অধ্যাপক ইয়ারুল কবীর চৈত্র সংক্রান্তিতে জাবিতে জাকসুর উদ্যোগে ঐতিহ্যবাহী ভেলা বাইচ প্রতিযোগিতা

জাবির ৪৩তম ব্যাচের পুনর্মিলনী উৎসব ১ মে, গঠিত হলো উদযাপন কমিটি

  • প্রকাশিত : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

রামিন কাউছার

জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪৩তম আবর্তনের সাবেক শিক্ষার্থীদের ‘১ যুগ পূর্তি উৎসব’ উদযাপন কমিটি গঠিত হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে ৪৩ ব্যাচের সাবেক শিক্ষার্থীরা এক আলোচনা সভায় মিলিত হন। সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে পূর্তি উৎসব আয়োজনের জন্য একটি কমিটি গঠন করা হয়।

উক্ত কমিটিতে আহ্বায়ক হিসেবে ইতিহাস বিভাগের রায়হান হোসাইন মিল্টনকে এবং সদস্যসচিব হিসেবে বাংলা বিভাগের শফিকুল ইসলাম শফিককে নির্বাচিত করা হয়। যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হন ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের কে এম রিয়াদ। কোষাধ্যক্ষ হিসেবে বাংলা বিভাগের এ এস এম শাফি কামাল বিপ্লব এবং সহ-কোষাধ্যক্ষ হিসেবে অর্থনীতি বিভাগের মাশফিকুর রহমান অন্তরকে মনোনীত করা হয়।
এছাড়াও সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন শাহীনুর আক্তার প্রীতি, পূজাশ্রী পূজা, ফারজানা নিগার নিপ্পন, শফি উল আজম শাফি, মো. ইমরান হোসাইন, তহিদুল ইসলাম, মো. উজ্জ্বল হোসেন রাজা, আফরান হাসান শোভন, ফয়সাল ফুয়াদ এবং সামজিদুর রহমান অমিয়।
আগামী ১ মে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে সারাদিনব্যাপী বর্ণিল আয়োজনের মাধ্যমে পূর্তি উৎসব উদযাপন করা হবে। সারাদিনব্যাপী আয়োজনে থাকবে আনন্দ র‍্যালি, কেক কাটা, স্মৃতিচারণ, বৃক্ষরোপণ, বিভিন্ন খেলাধুলা, র‍্যাফেল ড্র, পুরস্কার বিতরণ, কনসার্টসহ নানা আয়োজন।
১ যুগ পূর্তি উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক রায়হান হোসাইন মিল্টন বলেন, “৪৩তম ব্যাচের ১ যুগ পূর্তি আমাদের জন্য একটি প্রচণ্ড আবেগ ও ভালোবাসার জায়গা। বন্ধুত্বকে সবকিছুর ঊর্ধ্বে রেখে সকল বন্ধুদের উপস্থিতি ও সহযোগিতায় একটি সফল অনুষ্ঠান আয়োজন করা হবে, ইনশাআল্লাহ।”
উল্লেখ্য, ৪৩তম ব্যাচের সাবেক শিক্ষার্থীরা ২০১৪ সালের ২৮ এপ্রিল ক্যাম্পাস জীবনের যাত্রা শুরু করেছিলেন। ২৮ এপ্রিল মঙ্গলবার কর্মদিবস হওয়ায় আগামী ১ মে শুক্রবার ১ যুগ পূর্তি উৎসব উদযাপন করা হবে।

শেয়ার করুন...

অন্যান্য...