1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

জাবিপ্রবি গণিত বিভাগের উদ্যোগে আন্তঃব্যাচ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

মোঃ ইকরাম মাহমুদ প্রধান
জাবিপ্রবি প্রতিনিধি

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) এর গণিত বিভাগের উদ্যোগে আন্তঃব্যাচ ক্রীড়া প্রতিযোগিতা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকোনুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন, রেজিস্ট্রার মোহাম্মদ নূর হোসেন চৌধুরী এবং প্রক্টর ড. মোহাম্মদ সাদিকুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গণিত বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ শাহজালাল।

প্রতিযোগিতাগুলোকে ইনডোর ও আউটডোর—এই দুই ভাগে বিভক্ত করে পরিচালনা করা হয়। ক্রিকেট, ফুটবল, ভলিবল ও ব্যাডমিন্টন ছিল প্রধান ইভেন্টসমূহ।

ক্রিকেট টুর্নামেন্টে পঞ্চম ব্যাচ (π-Rates-05) চতুর্থ ব্যাচ (Summation-04) কে ৭ রানের ব্যবধানে পরাজিত করে শিরোপা অর্জন করে। টুর্নামেন্টের ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন Summation-05 ব্যাচের শরৎ সরকার।

ফুটবল টুর্নামেন্টে সপ্তম ব্যাচ (Asπring-07) এবং ষষ্ঠ ব্যাচ (ষড়বৃত্ত-06) এর মধ্যকার হাড্ডাহাড্ডি লড়াই নির্ধারিত সময়ে ড্র হলে ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে ৫–৩ ব্যবধানে জয় লাভ করে Asπring-07। একই ব্যাচ ভলিবল টুর্নামেন্টেও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে দ্বিতীয় ব্যাচ (Undefined-02) কে ২–০ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

মেয়েদের ব্যাডমিন্টন টুর্নামেন্টে চতুর্থ ব্যাচের পিংকি, জুঁই এবং মিম বিজয়ী হন। একই ব্যাচের নূপুর, স্মৃতি ও জনি রানার্সআপ হয়। ক্যারাম প্রতিযোগিতায় বিজয়ী হন চতুর্থ ব্যাচের হাজ্জাজ বিন ইউসুফ এবং রানার্সআপ হন পঞ্চম ব্যাচের কাউসার আহমদ নীরব। দাবা প্রতিযোগিতায় বিজয়ী হাজ্জাজ বিন ইউসুফ এবং রানার্সআপ মাহাফুজ (চতুর্থ ব্যাচ)।

টুর্নামেন্টের বিশেষ আকর্ষণ লুডু প্রতিযোগিতায় বিজয়ী হয় টিম হাজ্জাজ ও মৌমিত এবং রানার্সআপ হয় একই ব্যাচের মাহাফুজ ও মারুফ। মেয়েদের ক্যারাম ও বাস্কেটবল ইভেন্টে বিজয় অর্জন করে চতুর্থ ব্যাচের পিংকি।

উল্লেখ্য, বিভাগীয় এই ক্রীড়া প্রতিযোগিতা গত ১৭ ডিসেম্বর ২০২৫ তারিখে ক্রিকেট টুর্নামেন্টের মাধ্যমে শুরু হয়ে ১৪ জানুয়ারি ২০২৬ তারিখে লুডু ও ক্যারাম প্রতিযোগিতার মাধ্যমে সমাপ্ত হয়।

শেয়ার করুন...

অন্যান্য...